চট্টগ্রাম ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

G2P পদ্ধতিতে ভাতা পেতে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক

বারহাট্টায় লাইভ ভেরিফিকেশন না করায় ৬১৭৫ ভাতাভোগীর ভাতা বন্ধের ঝুঁকি

রিপন কান্তি গুণ
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রিপন কান্তি গুণ | নেত্রকোনা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় Government to Public (G2P) পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষ্যে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল উপকারভোগীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) ও নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে এমএফএস (MFS) একাউন্টে ভাতা প্রদান নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সমাজসেবা অফিসের আওতায় মোট ভাতাভোগীর সংখ্যা ২৮ হাজার ৭৪৮ জন। গত ১৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ২২ হাজার ৩৭৬ জন উপকারভোগী লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করেছেন।

ফলে ৬ হাজার ১৭৫ জন ভাতাভোগী লাইভ ভেরিফিকেশন না করায় ভাতা বন্ধের ঝুঁকিতে রয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বারহাট্টা উপজেলার সকল ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্ধারিত তারিখ ও স্থানে উপকারভোগীদের সশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন জানান, বর্তমানে সকল উপকারভোগীদের সরাসরি উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন নিশ্চিত করার কার্যক্রম চলছে।

যেসব ভাতাভোগী লাইভ ভেরিফিকেশনে অনুপস্থিত থাকার কারণে ভাতা স্থগিত রয়েছে, তারা চাইলে চলমান কার্যক্রমে অংশ নিয়ে মোবাইল নম্বর ও এমএফএস একাউন্ট হালনাগাদ করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন না করলে তাদের ভাতা বন্ধ থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

G2P পদ্ধতিতে ভাতা পেতে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক

বারহাট্টায় লাইভ ভেরিফিকেশন না করায় ৬১৭৫ ভাতাভোগীর ভাতা বন্ধের ঝুঁকি

আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫