চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার আটক, এলাকায় স্বস্তি

দূর্গাপুরের সুদখোর বকুল গ্রেফতার, অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আ.লীগ ক্যাডার আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় ক্যাডার ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) রাতের দিকে দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর বকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দীর্ঘদিন ধরে নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, টেন্ডারবাজি, খাস পুকুর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চোরাই মোটরসাইকেল ব্যবসা, টিসিবির পণ্য অবৈধভাবে কেনাবেচা এবং সুদে টাকা দিয়ে ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে মানুষকে জিম্মি করার একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়াও ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল—এমন অভিযোগের ভিত্তিতেই পুলিশ নজরদারি জোরদার করে।
বকুল ইসলাম গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে। এ উপলক্ষে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন।

তার খালাতো ভাই আশরাফুল ইসলাম বলেন,“আমার মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল করেছিল বকুল ও তার বাহিনী। তার অত্যাচারে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। আওয়ামী লীগ আমলে বিএনপি ও জামায়াত পরিবারের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে সে।”

তিনি আরও জানান, বকুলের মিথ্যা ষড়যন্ত্রে তিনি নিজেও দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) পরিদর্শক রফিকুল ইসলাম সংবাদ চলমানকে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা দুর্গাপুরকে অশান্ত করতে চাইবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার আটক, এলাকায় স্বস্তি

দূর্গাপুরের সুদখোর বকুল গ্রেফতার, অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আ.লীগ ক্যাডার আটক

আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫