চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ১১ আগস্ট ২০২৬: গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পাঁচবিবি উপজেলার বন্ধন সভাকক্ষে Defending Human Rights through Network Strengthening (DHRNS) Project-এর আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং বন্ধনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনগণের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়া, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশ করা এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা বলেন, গণতন্ত্র ও মানবাধিকারকে সুসংহত করতে স্বাধীন, নিরপেক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধনের কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি উপজেলা ফ্যাসিলিটেটর মো. বিপ্লব আলী।

সংলাপে বক্তব্য দেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী এবং এমএসএফের হিউম্যান রাইটস মনিটরিং অফিসার সাইদ মাহফুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের সত্যনিষ্ঠা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি।

বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বর্তমানে সংবাদ পরিবেশনের সুযোগ যেমন বেড়েছে, তেমনি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন নির্বাহী পরিষদের সভাপতি মো. তারিকুল আলম চৌধুরী। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

সংলাপে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬