চট্টগ্রাম ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় এক বিঘা জমির জন্য বীজ, ডিএপি ও এমওপি সার পেলেন উপজেলার ৯০০ কৃষক

হরিরামপুরে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৯ জুলাই ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৯০০ জন কৃষকের হাতে কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম শুভসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা। এই উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কৃষককে এক বিঘা জমি চাষের জন্য কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার মোট ০.৩০০ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পাওয়ায় গ্রীষ্মকালীন সবজি চাষে তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় এক বিঘা জমির জন্য বীজ, ডিএপি ও এমওপি সার পেলেন উপজেলার ৯০০ কৃষক

হরিরামপুরে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬