চট্টগ্রাম ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

নকল ও প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে প্রশাসনের কঠোর বার্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক থাকার আহ্বান

পীরগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা, নকল ও গুজব রোধে কঠোর অবস্থানের ঘোষণা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৮:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জ, রংপুর | ২৭ জুন ২০২৬: আসন্ন এইচএসসি, সমমান ও কারিগরি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মাদ্রাসার সুপার, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, এইচএসসি, সমমান ও কারিগরি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম, অসদুপায় অবলম্বন কিংবা প্রশ্নফাঁসের গুজবকে কঠোরভাবে দমন করা হবে।

সভায় জানানো হয়, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (আইন নং-৪২) অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নফাঁসের গুজব ছড়ানো কিংবা পরীক্ষার শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর নীতিমালা অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, কোনো ব্যক্তি বা চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা গুজব ছড়ানোর চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সভা শেষে পরীক্ষা-সংশ্লিষ্ট সকলকে সরকারের নির্দেশনা ও শিক্ষা বোর্ডের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নকল ও প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে প্রশাসনের কঠোর বার্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক থাকার আহ্বান

পীরগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা, নকল ও গুজব রোধে কঠোর অবস্থানের ঘোষণা

আপডেট সময় : ০৮:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬