চট্টগ্রাম ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, অধিনায়ক মিচেল মার্শ

স্টার্ক-কামিন্স ছাড়া বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার নতুন লুকের দল

স্পোর্টস ডেস্ক,সারাদেশ৭১
  • আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সফরটিকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে অস্ট্রেলিয়া, যেখানে রয়েছে অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়।

দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। (১১ মে) ঘোষিত এই স্কোয়াডে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা কয়েকজন নতুন ক্রিকেটারকে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।

নতুনদের মধ্যে রয়েছেন অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

অন্যদিকে পেস আক্রমণে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বিশ্রামে রাখা হয়েছে তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিথ।

টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের, তবে দলে রয়েছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, অধিনায়ক মিচেল মার্শ

স্টার্ক-কামিন্স ছাড়া বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার নতুন লুকের দল

আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬