চট্টগ্রাম ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার পারিবারিক গোরস্থানে ৫ কবর খুঁড়ে এক নারীর কঙ্কাল চুরি, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে ভয় ও উদ্বেগ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সদর উপজেলায় আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে জেলায় একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ ওঠায় নতুন করে উদ্বেগ বাড়ছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য হরিনারায়ণপুর মাস্টারপাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থানে। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা গোরস্থানে প্রবেশ করে অন্তত পাঁচটি কবর খুঁড়ে ফেলে। এর মধ্যে মৃত রেখা বেগমের কঙ্কাল চুরি করে নিয়ে যায় তারা।

রেখা বেগম ছিলেন ঠাকুরগাঁও রোড এলাকার এক সময়ের পরিচিত প্রতিষ্ঠান ‘বুলবুল লাইব্রেরি’র স্বত্বাধিকারী মরহুম সিরাজুল হকের মেয়ে।

রেখা বেগমের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, সকালে পরিবারের সদস্যরা গোরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তারা নিশ্চিত হন যে রেখা বেগমের কঙ্কাল চুরি হয়েছে।

তিনি বলেন,

“এভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা পরিবারসহ আতঙ্কের মধ্যে আছি।”

স্থানীয় ইউপি সদস্য মনছুর আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের এএসআই সুমন কঙ্কাল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পারিবারিক গোরস্থানগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এলাকাবাসীর ধারণা, একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও সদর উপজেলার পারিবারিক গোরস্থানে ৫ কবর খুঁড়ে এক নারীর কঙ্কাল চুরি, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে ভয় ও উদ্বেগ

আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬