চট্টগ্রাম ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা

কটিয়াদীতে উন্নয়নের নতুন ধাপ: খাল খনন ও রাস্তা নির্মাণ কাজ শুরু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে বেলা ১১টা ৩০ মিনিটে হেরিংবোন বন্ড (HBB) সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে আরও একটি হেরিংবোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা

কটিয়াদীতে উন্নয়নের নতুন ধাপ: খাল খনন ও রাস্তা নির্মাণ কাজ শুরু

আপডেট সময় : ১০:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬