চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ গেল তরুণ সাংবাদিকের, আতঙ্কে পরিবার ও স্থানীয়রা

কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: মাদকবিরোধী প্রতিবাদের জেরে নৃশংস গণপিটুনি, খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী প্রতিবাদ করায় সাংবাদিক দ্বীন ইসলাম (৩০) নামে এক তরুণ সাংবাদিককে ডেকে নিয়ে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে (২৪ মার্চ) বিকেলে।

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা এবং রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন এবং নিয়মিত ভিডিও প্রতিবেদন প্রকাশ করতেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র দ্বীন ইসলামের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং গণপিটুনি দিয়ে হত্যা করে।

নিহতের বাবা শফিকুল ইসলাম ও মা পারুল বেগম জানান, দ্বীন ইসলাম মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এর জের ধরে দীর্ঘদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালসহ একটি চক্র এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেফতার হয়নি।

ঘটনার পর সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নিহত দ্বীন ইসলামকে পূর্বেও হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তার কারণে তিনি কুমিল্লা শহরে বসবাস করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে আসলে তাকে হত্যা করা হয়।

সাংবাদিক নেতারা বলেছেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমানে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে বিচার দাবি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ গেল তরুণ সাংবাদিকের, আতঙ্কে পরিবার ও স্থানীয়রা

কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: মাদকবিরোধী প্রতিবাদের জেরে নৃশংস গণপিটুনি, খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে

আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬