চট্টগ্রাম ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের পৃথক দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন ফারহানা আক্তার (৩৩) ও তার সাত বছরের মেয়ে ফাছিহা। তারা সাঁকোজ গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের পরিবারভুক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন মা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, ফারহানা আক্তার দুই মেয়ে ও এক ছেলের জননী। তার ছেলে বাবার সঙ্গে ঢাকায় বসবাস করেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকভাবে পড়াশোনা করে। ছোট মেয়েকে নিয়ে তিনি শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে থাকতেন।

রবিবার সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তিনি। পরে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের মরদেহ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬