চট্টগ্রাম ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযানে মিনি পিকআপসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ যুবক আটক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় র‌্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটককৃত ব্যক্তি মো. মাসুম (২২)। তিনি দেবিদ্বার উপজেলার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন মো. মাসুমকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৫৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাসুম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযানে মিনি পিকআপসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬