চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পাঁচ স্তরের নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশে চলছে কুড়িগ্রাম-১ আসনের ভোট

কুড়িগ্রাম-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাকারিয়া হোসেন |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভূরুঙ্গামারী উপজেলায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিটি কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটকেন্দ্র ৯২টি, ভোটকক্ষ ৪৬২টি এবং অতিরিক্ত গোপন কক্ষ ৪৬২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ২৩৩ জন, নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৬৪৩ জন, হিজড়া ভোটার ৩ জন এবং পোস্টাল ভোট রয়েছে ১ হাজার ৬৫৩টি।

কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই এবং ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম গত ৮ ফেব্রুয়ারি জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “আমি আমার ভোট প্রদান করেছি। পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে এসে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচ স্তরের নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশে চলছে কুড়িগ্রাম-১ আসনের ভোট

কুড়িগ্রাম-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬