চট্টগ্রাম ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফেনী উন্নয়ন করার সম্পর্কে বক্তব্য জামায়াত আমিরের

ফেনীকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও মেডিকেল কলেজ দেওয়ার অঙ্গীকার

সারাদেশ৭১,ফেনী
  • আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফেনী নদীসংলগ্ন বাঁধ এখনো নির্মাণ হয়নি এবং বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে আসা পানির তোড়ে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা একসময় প্লাবিত হয়েছিল। সে সময় মানুষের দুর্ভোগ তিনি নিজের চোখে দেখেছেন এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাকে তিনি ফেনীবাসীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হিসেবে উল্লেখ করেন।

ফেনী নদী প্রসঙ্গে তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদের কথা স্মরণ করে বলেন, দেশের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার কারণেই আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসীর হৃদয়ে তাকে স্থান দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় ফেনীর উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ফেনীতে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে এবং জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যুতে রূপান্তর করা হবে।

নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সাধারণ মানুষের সন্তানও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেনী উন্নয়ন করার সম্পর্কে বক্তব্য জামায়াত আমিরের

ফেনীকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও মেডিকেল কলেজ দেওয়ার অঙ্গীকার

আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬