চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

রাজাপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী সাত মাসের অন্তসত্ত্বা

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, চার যুবক গ্রেপ্তার

মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী ও সাত মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন চার যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি এলাকায় ২২ বছর বয়সী ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে বাড়ির উঠান থেকে পাশের একটি পরিত্যক্ত ঘরের পেছনে নিয়ে গিয়ে কয়েক যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী সাত মাসের অন্তসত্ত্বা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগীর স্বামী রাজাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে স্থানীয় চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকার মৃত মোকছেদ আলী সিকদারের ছেলে মো. রাসেল সিকদার (২৩), মো. জাকির হোসেন খানের ছেলে মো. রাহাত হোসেন খান (১৯), আব্দুল হক ব্যাপারীর ছেলে মো. জহির রায়হান ব্যাপারী (২০) এবং মো. বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে মো. সাগর হোসেন হাওলাদার (২০)।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত হওয়া যাবে। গ্রেপ্তার চার যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগী সাত মাসের অন্তসত্ত্বা

ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী অন্তসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, চার যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬