চট্টগ্রাম ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের জোরালো গণসংযোগ

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা, বাড়ছে ভোটারদের আগ্রহ

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১০:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার কার্যক্রম জোরালো হচ্ছে।

এতে করে ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়ছে এবং পুরো জেলাজুড়ে নির্বাচনী আমেজ ফিরে এসেছে।

গোপালগঞ্জ–০২ আসনেও থেমে নেই নির্বাচনী ব্যস্ততা। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। এ সময় তিনি বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। তিনি দলীয় প্রতীক হাতপাখায় ভোট চেয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর এলাকায় নির্বাচনের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বিভিন্ন দলের প্রার্থীদের সরব উপস্থিতিতে তারা নিজেদের পছন্দের প্রার্থী ও ইশতেহার সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের জোরালো গণসংযোগ

গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা, বাড়ছে ভোটারদের আগ্রহ

আপডেট সময় : ১০:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬