চট্টগ্রাম ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চৌমুহনীতে মতবিনিময় সভা

নোয়াখালী-৩ বেগমগঞ্জে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার চৌমুহনীতে অবস্থিত নির্বাচন অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জামায়াতে ইসলামী ছাড়াও ১১ দলীয় জোটের শরিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী কর্মকৌশল ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন যেন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে জামায়াতে ইসলামী সবসময় একনিষ্ঠভাবে কাজ করে আসছে। জনগণের ভোটের অধিকার আদায় করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখতে চান তারা। এজন্য একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন সম্পন্ন করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি বিএনপিকে আক্রমণাত্মক ও হিংসাত্মক রাজনীতি থেকে সরে এসে জনগণের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আসন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং নির্বাচনী কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুস শহীদ, এলডিপির বেগমগঞ্জ আহ্বায়ক বদিউল আলম মোল্লা এবং এনসিপির বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্না।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চৌমুহনীতে মতবিনিময় সভা

নোয়াখালী-৩ বেগমগঞ্জে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬