চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মুখর পরিবেশ

সিলেটে তারেক রহমানের জনসভা: আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার সমর্থকের ঢল

সারাদেশ৭১,সিলেট
  • আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। মাঠে মানুষ কানায় কানায় ভরে উঠেছে, পাশাপাশি আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মী এবং সমর্থকরা অবস্থান নিয়েছেন।

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত নেতাকর্মীরা রাত থেকেই জনসভাস্থলে অবস্থান করছেন। অনেকেই রাতেই বাস, ট্রাক ও মাইক্রোবাসে এসে পৌঁছেছেন।

সকালের দিকে সমাবেশস্থল ও আশপাশে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল এবং দলীয় স্লোগান ও গান-বাজনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১:৩০ টার দিকে তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হবেন।

জনসভা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, এই জনসভা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মুখর পরিবেশ

সিলেটে তারেক রহমানের জনসভা: আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার সমর্থকের ঢল

আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬