চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত র‍্যাব-৭ এর ডিএডি মোতালেব

সীতাকুণ্ডে সন্ত্রাস দমনে অভিযানে গিয়ে প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ১০:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে অভিযান চালাতে গেলে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাব-৭ এর বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় র‍্যাবের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহত র‍্যাব কর্মকর্তার নাম ডিএডি মো. মোতালেব, তিনি র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় র‍্যাব সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযানে গেলে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে এবং বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধ বসতি, প্লট বাণিজ্য ও ভূমি দখলকে কেন্দ্র করে শক্তিশালী সশস্ত্র সন্ত্রাসী চক্র গড়ে উঠেছে। এই চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও প্রতিবারই আইনশৃঙ্খলা বাহিনী সংঘবদ্ধ হামলার মুখে পড়ে।

ঘটনার পরপরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। সোমবার রাত ৯টা পর্যন্ত অভিযান চলমান ছিল বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত র‍্যাব-৭ এর ডিএডি মোতালেব

সীতাকুণ্ডে সন্ত্রাস দমনে অভিযানে গিয়ে প্রাণ গেল র‍্যাব কর্মকর্তার

আপডেট সময় : ১০:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬