চট্টগ্রাম ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

রাকসু জিএস আম্মারের চিকিৎসা দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবিতে ছাত্রদলের মানববন্ধন

: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
মানববন্ধনে বক্তৃতাকালে সুলতান আহমেদ রাহী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় দিয়ে বলতে চাই—আপনারা দ্রুত এই উন্মাদের (আম্মার) মানসিক চিকিৎসা নিশ্চিত করুন। যদি ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ধরে নেব উপাচার্যের নির্দেশেই সে আমাদের দেশনেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের পর এক জামায়াতপন্থী শিক্ষক উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পুত্র হিসেবে পরিচিত সালাহউদ্দিন আম্মার বিভিন্ন সময় নানা রূপে আবির্ভূত হয়। এমন একজন মুনাফিক ছাত্রনেতার রাকসুর জিএস হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুর্ভাগ্যজনক।”
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার বলেন, “আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে শুভেচ্ছাবার্তা সংবলিত একটি ব্যানার টাঙিয়েছিলাম। কিন্তু একটি গোষ্ঠী তা ছিঁড়ে ফেলেছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত দোষীদের বিচারের আওতায় আনা হোক।”
মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাকসু জিএস আম্মারের চিকিৎসা দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবিতে ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬