চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেহাল সড়কে দুর্ভোগ চরম, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

রাউজানে সিকদারের টেক–বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা আরও জানান, এই সড়কটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ, অলিমিয়া হাট, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিক, বড় ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল, নতুন বাজারসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান যাতায়াত পথ। সড়কের বেহাল দশার কারণে পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা ও নোয়াপাড়ার কৃতি সন্তান, মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের প্রতি মানবিক আবেদন জানানো হয়। বক্তারা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
এ সময় পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেহাল সড়কে দুর্ভোগ চরম, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

রাউজানে সিকদারের টেক–বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬