চট্টগ্রাম ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

আইসিটি শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক

রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো. রেজাউল করিম

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বড়ইয়া ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম। শিক্ষা ক্ষেত্রে তার অনন্য অবদান, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতির সফল প্রয়োগ এবং শিক্ষার্থীদের প্রতি নিবেদিতপ্রাণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ পাঠদান, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো এবং যুগোপযোগী ডিজিটাল শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. রেজাউল করিমকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
শিক্ষকতা জীবনে তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে আগ্রহ ও ব্যবহারিক দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী মহল জানিয়েছেন।
এই সাফল্যে বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ এক প্রতিক্রিয়ায় জানায়, মো. রেজাউল করিমের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদের আরও উৎসাহিত করবে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. রেজাউল করিমকে বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইসিটি শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক

রাজাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মো. রেজাউল করিম

আপডেট সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬