চট্টগ্রাম ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল দুই যাত্রীর

কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত অন্তত ১০

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চান্দিনার তীরচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাইদুল হক মজুমদার (৩৪), ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা মজিবুল হক মজুমদারের ছেলে এবং আরমান হোসেন (১৬), নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি চান্দিনার তীরচর ইউটার্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে ঢাকামুখী লেনে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং বাসের ভেতরে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহত দুইজনই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল দুই যাত্রীর

কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত অন্তত ১০

আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬