চট্টগ্রাম ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনে পদ ছাড়ার ঘোষণা

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই স্থানীয় নেতা নিজ নিজ সাংগঠনিক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পৃথক সময়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল এবং এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানানো হয়।
পদত্যাগকারীরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।
সংবাদ সম্মেলনে রুবেল মন্ডল বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছাত্রলীগের দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় এবং ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে তুষার কান্তি বাইন বলেন, তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলেও শারীরিক অসুস্থতা ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেননি। বর্তমানে বিভিন্ন জটিল রোগে ভুগছেন উল্লেখ করে সজ্ঞানে ওই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনে পদ ছাড়ার ঘোষণা

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬