চট্টগ্রাম ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ, দ্রুত বিচার দাবি

ধর্ষণের পর হত্যা, মরদেহ বস্তাবন্দি: রাঙ্গাবালীতে আয়েশা মনি হত্যা মামলায় চাচা রুবেলের স্বীকারোক্তি

মোঃ মাসুদ মোল্লা
  • আপডেট সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালীতে স্কুলছাত্রী আয়েশা মনি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির চাচা রুবেল জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও বাবার সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে রুবেল এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর বিষয়টি গোপন রাখতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির রান্নাঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়।
পরবর্তীতে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযুক্ত রুবেলকে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ, দ্রুত বিচার দাবি

ধর্ষণের পর হত্যা, মরদেহ বস্তাবন্দি: রাঙ্গাবালীতে আয়েশা মনি হত্যা মামলায় চাচা রুবেলের স্বীকারোক্তি

আপডেট সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬