নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
ফরিদপুর শহর থেকে আটক, রাতেই সালথা থানায় হস্তান্তরের প্রস্তুতি
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া আটক
মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (জানুয়ারি) রাতে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।






















