চট্টগ্রাম ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ নির্বাচন কমিশনের

জকসু নির্বাচন ২০২৫: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনের দিন ভোটার নন—এমন কোনো শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতা বা কর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটার তালিকায় যাদের নাম নেই, তারা কোনো অবস্থাতেই ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রে অপ্রয়োজনীয় উপস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেবল সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং অনুমোদিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের জটলা বা অননুমোদিত প্রবেশ বরদাশত করা হবে না।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ নির্বাচন কমিশনের

জকসু নির্বাচন ২০২৫: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫