চট্টগ্রাম ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চট্টগ্রাম–১৪ আসনে তৃণমূলের পরীক্ষিত সংগঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু: বিএনপি মনোনয়নপ্রার্থী আরজু

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হয়েছেন তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত সংগঠক আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। সম্প্রতি তিনি বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণে তার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে চট্টগ্রাম–১৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার আদায়ে একাধিক আন্দোলন ও কর্মসূচি সংগঠিত হয়েছে।

পারিবারিকভাবেও তিনি একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের ধারক। তার পিতা আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরী বৈলতলী ইউনিয়নের টানা সাতবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর দৌহিত্র।

রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এলাকায় তিনি একজন বিনয়ী, সহজ-সরল ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বলেন,

“ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনাই আমাকে রাজনীতিতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে চট্টগ্রাম–১৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি চট্টগ্রাম–১৪ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম–১৪ আসনে তৃণমূলের পরীক্ষিত সংগঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু: বিএনপি মনোনয়নপ্রার্থী আরজু

আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫