প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সালথায় সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মান্নান মোল্লা, হুমকির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
সালথায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আব্দুল মান্নান মোল্লা
- আপডেট সময় : ০৯:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান | ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিজেকে বিএনপি নেতা দাবি করা আব্দুল মান্নান মোল্লা। আজ (২৪ ডিসেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নান মোল্লা ওই গ্রামের মৃত আলহাজ্ব তসলিম মোল্লা ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, তিনি স্থানীয়ভাবে কোনো দলীয় দ্বন্দ্বে জড়ান না এবং একাকী রাজনীতি করেন। এক মাস আগে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকদের দ্বারা। তিনি সালথা থানায় মামলা দায়ের করেন। পরে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।
আব্দুল মান্নান মোল্লা আরও বলেন,”আমি বাড়িতে থাকি এবং কোনো ধরনের ঝামেলার মধ্যে জড়াই না। পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে আমি তৎপরতা এবং সুরক্ষা চাই।”
সংবাদ সম্মেলনের সময় তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ করছে। তিনি জোর দিয়ে বলেন, জয়নাল প্রফেসরের সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নন এবং মারামারি বা হানাহানিতে সম্পৃক্ত নন।






















