চট্টগ্রাম ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযান: ২ বিদেশী পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায় সকাল ১১টায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে চলে যায়।
পরবর্তী তল্লাশিতে কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ৫৩ বিজিবি একটি বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল। তবে এই অভিযানেও কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্তে অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযান: ২ বিদেশী পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ

আপডেট সময় : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫