চট্টগ্রাম ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সালথা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ও ঢাকা আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সালথা উপজেলার বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের আই লাভ চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দোষীদের বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক সজীব আল ইসলাম, সদস্য সচিব সজিব মিয়া, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরান, বৈষ্ণবী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সালথা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

আপডেট সময় : ০৯:০০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫