চট্টগ্রাম ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জামায়াতের উদ্যোগ

মাদকমুক্ত সমাজ গড়তে দুর্গাপুরে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:
“মাদকমুক্ত সমাজ গড়ি, যুব সমাজ রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবকদের হাতে ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প তুলে দেওয়া হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল সোবাহান খাঁ, সাবেক সভাপতি, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আঃ কালাম আলী, সাবেক সেক্রেটারি, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু রায়হান, ওয়ার্ড সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মেম্বার পদপ্রার্থী, ৬ নম্বর ওয়ার্ড।
বক্তব্যে আবু রায়হান বলেন,
“মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবকদের শুধু নিজেরাই মাদক থেকে দূরে থাকলেই চলবে না, সমাজের অন্যদেরও সচেতন করতে হবে।”
তিনি আরও বলেন,
“নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবে এই যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সেই অর্জন ধরে রাখতে যুবকদেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠান শেষে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জামায়াতের উদ্যোগ

মাদকমুক্ত সমাজ গড়তে দুর্গাপুরে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫