চট্টগ্রাম ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

সংরাইশ এলাকায় বিশেষ অভিযানে ব্যাগ ফেলে পালাল দুষ্কৃতকারীরা, উদ্ধার বিপজ্জনক অস্ত্র ও গুলি

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, এলজি ও গুলিসহ অস্ত্র উদ্ধার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ| কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় বিপজ্জনক অস্ত্র ও গোলাবারুদ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুষ্কৃতকারীরা সংরাইশ এলাকার ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে অবস্থান করে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংগঠনের পরিকল্পনা করছিল।

র‍্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, র‍্যাব-১১ গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, হত্যা ও ধর্ষণ মামলার আসামি, অস্ত্র ও মাদক কারবারিসহ প্রায় ৬১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ১২৯টি অস্ত্র, ১ হাজার ৪০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৯৬ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংরাইশ এলাকায় বিশেষ অভিযানে ব্যাগ ফেলে পালাল দুষ্কৃতকারীরা, উদ্ধার বিপজ্জনক অস্ত্র ও গুলি

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, এলজি ও গুলিসহ অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫