চট্টগ্রাম ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত রাউজান

রাউজানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ বিহারের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
বন্দে পুরুষোত্তমম্ সৎসঙ্গ বাংলাদেশ, রাউজান উপজেলা শাখার উদ্যোগে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব এবং সৎসঙ্গ বিহার রাউজানের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) রাউজানে সাড়ম্বরে আয়োজিত এ মহোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বন্দে পুরুষোত্তম ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে সৎসঙ্গ বিহার রাউজানের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ মাঙ্গলিকী অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— সমবেত প্রাতঃকালীন বিনতি, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠ, মাঙ্গলিক নহবত ও ঊষা কীর্তন, শাস্ত্রীয় শাশ্বত সুর নন্দন, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান, সৎসঙ্গ চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীত, শ্রীশ্রীঠাকুরের বাণী লিখন প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন ও রোগীদের মাঝে ফলমূল বিতরণ, মাতৃ সম্মেলন, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুকৃতি সুন্দর মণ্ডল। তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ, মানবকল্যাণমূলক দর্শন ও সমাজ গঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-প্রতি ঋত্বিক সাধন চন্দ্র কর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-প্রতি ঋত্বিক রতন কান্তি পালিত ও সুব্রত দাশগুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-প্রতি ঋত্বিক পীযূষ পালিত।
সমবেত সান্ধ্যকালীন বিনতি ও বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত রাউজান

রাউজানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব ও সৎসঙ্গ বিহারের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০১:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫