চট্টগ্রাম ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে মানবিক কর্মসূচি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফজল
  • আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গত ১৬ ডিসেম্বর এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ কে এম রিপন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মিজান মাসুদ চৌধুরী, সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দ, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান নয়ন ও এস এম হাবিবুল্লাহ বাবু। এছাড়া বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সারওয়ার আলম খান, যুবদল কেন্দ্রীয় নেতা বেলাল আহমদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, মানবিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে মানবিক কর্মসূচি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫