চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

মহান বিজয় দিবস ২০২৫: দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও–বরগাঁও এলাকায় অবস্থিত দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সভাপতি রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য ইসরাত করিম ভূঁইয়া (উদয়)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়)-এর সহধর্মিণী লাহি হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রমজান আলী, সিনিয়র সাংবাদিক ফারুক হোসাইন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সময়ের দাবি। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

মহান বিজয় দিবস ২০২৫: দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫