চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

ILT20-এ মোস্তাফিজের দুর্দান্ত ফর্ম—দুই ম্যাচে ৪ উইকেট ও ২৪ ডট বল

দুবাই লিগে মোস্তাফিজের দাপট: ৪২ বলে ২৪ ডট, ৪ উইকেটে ঝলমলে ফিজ

খেলাধূলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাইয়ের ক্রিকেট অঙ্গনে আবারও ঝলমলে পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ ‘আইএল টি–টোয়েন্টি’তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। টানা দুই ম্যাচে দেখালেন তাঁর কাটার–জাদুর পুরোনো ছাপ।

দুই ম্যাচ মিলিয়ে ৪২টি বৈধ ডেলিভারির মধ্যে ২৪টি ডট বল করেছেন মোস্তাফিজ। সঙ্গে পেয়েছেন ৪টি মূল্যবান উইকেট, দিয়েছেন মাত্র ৪৮ রান। তাঁর এই ধারাবাহিক বোলিং দুবাই ক্যাপিটালসের জয়ে বড় অবদান রাখে।

গালফ জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ২৬ রান, নিয়েছেন ২ উইকেট, ডট বল ছিল ১৩টি। আর সর্বশেষ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ২২ রানে নেন আরও ২ উইকেট। সেই ম্যাচেই তাঁর ডট বল ১১টি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮৬ রান তোলে দুবাই ক্যাপিটালস। জবাবে ১৫.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় আবুধাবি। ইনিংসের শুরুতেই উন্মুক্ত চাঁদকে আউট করেন মোস্তাফিজ। পরে দুর্দান্ত কাটার দিয়ে সাজান ফিল সল্টের উইকেট।

ব্যাট হাতে রোভম্যান পাওয়েলের ৫২ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস এবং জর্ডান কক্সের ৩৬ বলে ৫২ রান ম্যাচে বড় সংগ্রহ এনে দেয়। পরপর দুই ম্যাচে হারের পর এই জয় দলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর আবারও আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস। ধারাবাহিক ফর্ম ধরে রাখলে মোস্তাফিজ হতে পারেন দলের সেরা বোলিং অস্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ILT20-এ মোস্তাফিজের দুর্দান্ত ফর্ম—দুই ম্যাচে ৪ উইকেট ও ২৪ ডট বল

দুবাই লিগে মোস্তাফিজের দাপট: ৪২ বলে ২৪ ডট, ৪ উইকেটে ঝলমলে ফিজ

আপডেট সময় : ০৪:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫