নারায়ণগঞ্জে বিএনপির আয়োজনে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান। এছাড়া সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন শিকদার ও শাহিন মোল্লা, সোনারগাঁ উপজেলা কৃষকদের সদস্য সচিব এম এ মিলন, কৃষকদলের আহবায়ক ফজলুল হক মেম্বারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি এবং সব অসুস্থ মানুষের সুস্থতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ এক নেতা। তার সুস্থতা কামনা এখন দেশের মানুষের কামনা।






















