চট্টগ্রাম ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালি জুড়ে নির্বাচনী পরিবেশে নতুন সাড়া

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং স্থানীয় জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

মনোনয়ন পাওয়ার পর খন্দকার নাসিরুল ইসলাম বলেন,
“সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের সকল অপশক্তিকে রুখে দিতে আমরা রাজপথে থাকবো এবং জনগণের পাশে থাকবো—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালির মানুষের আশা-আকাঙ্ক্ষাই আমাদের শক্তি। তাদের বিশ্বাস ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর মনোনয়ন বিএনপির সংগঠনকে নতুন করে চাঙ্গা করবে এবং তিন উপজেলা জুড়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এবং তাঁকে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও দায়িত্ববান প্রার্থী হিসেবে মূল্যায়ন করছেন।

নমিনেশন ঘোষণার পরই পুরো নির্বাচনী এলাকায় ইতিবাচক সাড়া দেখা গেছে। বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটের প্রস্তুতি নিশ্চিত করতে দলে দলে নেতা-কর্মীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালি জুড়ে নির্বাচনী পরিবেশে নতুন সাড়া

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট সময় : ০৮:১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫