চট্টগ্রাম ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

দায়িত্ব শেষের প্রহরে আবেগঘন বক্তব্য— মণিরামপুরবাসীর কৃতজ্ঞতা ও শুভকামনা সঙ্গে নিয়ে বিদায় নিলেন প্রশাসক নিশাত তামান্না

সাধারণ মানুষের সবচেয়ে কাছে থেকে কাজের অভিজ্ঞতা— বিদায়বেলায় আবেগঘন বক্তব্য নিশাত তামান্নার”

এস এম মামুন, যশোর
  • আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে বদলি ও পদায়ন স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনের পথে ভুল–ত্রুটি থাকতে পারে, আর প্রয়োজন অনুযায়ী স্থানান্তরও একটি প্রাতিষ্ঠানিক বিধান— এমন মন্তব্য করে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন মণিরামপুর পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক নিশাত তামান্না।

মণিরামপুরে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন শেষে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে পূর্বঘোষিত ৩০ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর সোমবার সকালে মণিরামপুর পৌরসভা হলরুমে তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিশাত তামান্না বলেন, “আমি বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দায়িত্ব পালন করেছি। কিন্তু মণিরামপুরের মতো সাধারণ মানুষের এত কাছে গিয়ে, পরিবারের মতো মিশে কাজ করার সুযোগ আগে কখনও পাইনি। এখানকার মানুষের অতিথিপরায়ণতা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “সরকারি চাকরির সুবাদে আমরা সবাই এক জায়গায় পরিবার হয়ে কাজ করি। আবার নির্দেশ পেলেই অন্যত্র যেতে হয়। এটাই নিয়ম। তাই প্রজাতন্ত্রের কার্যক্রমে সবাইকে নিয়ম মেনে চলতে হয়, আমাকেও যেতে হচ্ছে।”

বিদায়ী সংবর্ধনায় নবাগত পৌর প্রশাসক ও মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের তত্ত্বাবধানে নিশাত তামান্নাকে স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী উত্তম মজুমদার, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. ফয়সাল আহম্মেদসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই জানান, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি মণিরামপুরবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দায়িত্ব শেষের প্রহরে আবেগঘন বক্তব্য— মণিরামপুরবাসীর কৃতজ্ঞতা ও শুভকামনা সঙ্গে নিয়ে বিদায় নিলেন প্রশাসক নিশাত তামান্না

সাধারণ মানুষের সবচেয়ে কাছে থেকে কাজের অভিজ্ঞতা— বিদায়বেলায় আবেগঘন বক্তব্য নিশাত তামান্নার”

আপডেট সময় : ০৮:১৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫