চট্টগ্রাম ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসংলগ্ন তিন স্থানে পৃথক অভিযানে বিপুল ইয়াবা জব্দ

পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পৃথক অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

ডিএনসি সূত্র জানায়, ১ ডিসেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া মুজাফফরাবাদ ডিএনসি কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) একে আজাদ উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কমল মুনসির হাট মেম্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ শাহ (৪০)–এর দেহ তল্লাশি করে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর পিতার নাম সিদ্দিক আহমেদ।

এর আগে, ৩০ নভেম্বর রোববার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ কলেজের বিপরীতে পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ আবদুর মাজেদ (৩৬) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে ডিএনসি। তাঁর পিতার নাম মৃত আবু বক্কর। তিনি কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৭ নম্বরের বাসিন্দা।

একই দিনে, ১ ডিসেম্বর কমল মুনসির হাটস্থ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আতিকুর রহমান (৫১)–কে তল্লাশি করে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিএনসি। তাঁর পিতার নাম মোহাম্মদ আকতার মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাজরিয়া ইউনিয়নের বাসিন্দা।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক একে আজাদ উদ্দিন ও রূপন কান্তি।

অভিযান সম্পর্কে উপ-পরিদর্শক একে আজাদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসংলগ্ন তিন স্থানে পৃথক অভিযানে বিপুল ইয়াবা জব্দ

পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫