চট্টগ্রাম ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দাবিতে ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ

রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ভূরুঙ্গামারীতে ইসলামী ৮ দলের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, এবং *“আগে গণভোট—পরে জাতীয় নির্বাচন”*সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনরত ইসলামী ৮ দলীয় জোটের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে ভূরুঙ্গামারীতে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে গণআন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, “গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে জনগণের মতামত।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক বলেন, “ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বস্তরের মানুষের ঐক্য অপরিহার্য। রংপুর বিভাগীয় সমাবেশ সে পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা বলেন, ৫ দফা দাবি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার আরও সুসংহত হবে। আয়োজকরা শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং রংপুর বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতির আহ্বান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দাবিতে ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ

রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে ভূরুঙ্গামারীতে ইসলামী ৮ দলের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫