চট্টগ্রাম ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিভিন্ন ধর্মাবলম্বীর কাছে দোয়া চাইলেন মাহফুজুর রহমান রিটন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে রিটন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুধু বিএনপি পরিবার নয়, দেশপ্রেমে বিশ্বাসী সব মানুষ—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসুন।”

রিটন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জোর দাবি জানিয়ে বলেন, “তাঁর চিকিৎসা যেন আরও উন্নতভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরতে পারেন—এই কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তাঁর ফুসফুসে ইনফেকশন শনাক্ত হয়েছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিভিন্ন ধর্মাবলম্বীর কাছে দোয়া চাইলেন মাহফুজুর রহমান রিটন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা

আপডেট সময় : ০৮:২৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫