চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উন্নয়ন পরিকল্পনা, সম্মাননা স্মারক প্রদান ও বাজেট ঘোষণা

হাটহাজারী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত : উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষণা

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্যোগে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা ২০২৫। সভায় সমিতির বিগত বছরের সার্বিক কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা ও আগামী অর্থবছরের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরের সম্পাদকীয় প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের পরিকল্পনা ও বাজেট ঘোষণা করা হয়। সমিতির প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রী কল্যাণ পাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মৃণাল কান্তি সূত্রধর, নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী ঝুলন দাশ, বাজুস সভাপতি যীশু বণিক, মহানাম সেবক সংঘের সভাপতি অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ এবং সাবেক ব্যাংকার বিবেকানন্দ রায়।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ চৌধুরী, উজ্জ্বল পাল ও অঞ্জন দাশগুপ্ত।
সভায় সমিতির নেতৃত্বে ছিলেন সহ-সভাপতি অধ্যাপক বিকাশ নন্দী ও নূপুর কান্তি দেব, সাধারণ সম্পাদক লিটন পালিত, সহ-সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী ও মূখেশ নন্দী, অর্থ সম্পাদক পলাশ কান্তি চক্রবর্ত্তী, সহ-অর্থ সম্পাদক জনি শীল, দপ্তর সম্পাদক ধীমান পাল, সহ-দপ্তর সম্পাদক শৈবাল নন্দী, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জিকু শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন জিকু শীল, রাজীব মজুমদার, ধীমান পাল, প্রিয়ব্রত চৌধুরী ও প্রসেনজিৎ চৌধুরী।
বক্তারা সমিতির উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় মানুষের কল্যাণে কার্যক্রম বৃদ্ধি এবং সদস্যদের নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করেন।
বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উন্নয়ন পরিকল্পনা, সম্মাননা স্মারক প্রদান ও বাজেট ঘোষণা

হাটহাজারী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত : উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষণা

আপডেট সময় : ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫