চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাজনৈতিক ঘনিষ্ঠদের প্রভাবের অভিযোগে স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

শ্যামনগরে সীমান্ত প্রেসক্লাব কমিটি পুনর্গঠন নিয়ে বিতর্ক: নেতৃত্বে রাজনৈতিক ঘনিষ্ঠদের অভিযোগ

স্টাফ রিপোর্টার, শ্যামনগর
  • আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে সীমান্ত প্রেসক্লাবের নতুন কমিটি গঠনকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রেসক্লাবের কিছু সাংবাদিক ও রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তির সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে গঠিত কমিটি বিলুপ্তির পর সম্প্রতি কিছু সদস্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে প্রেসক্লাবের সভাপতি হিসেবে নুরুন নবী ও সাধারণ সম্পাদক হিসেবে আব্রাহাম লিংকনের নাম ঘোষণা করা হয়। এছাড়া স্থানীয় কয়েকজন রাজনৈতিকভাবে পরিচিত নেতা ও কর্মীর নামও নতুন কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক প্রভাব ব্যবহারের অভিযোগ ওঠার পর উপদেষ্টা হুমায়ুন কবির জরুরি সভার আহ্বান করলেও সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হননি। পরবর্তীতে উপদেষ্টা কমিটি বিলুপ্তির ঘোষণা দিলে নতুনভাবে পুনরায় কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

নতুন কমিটি নিয়ে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকতার বাহিরে থাকা ব্যক্তির নাম থাকা উচিত নয়। আবার কেউ কেউ মনে করেন, কমিটি নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “নতুন কমিটি সম্পর্কে আমাকে অবহিত করা হয়নি। নিয়ম অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠনের ঘোষণা প্রয়োজন ছিল। তাই আমি ব্যক্তিগতভাবে সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করেছি।”

অন্যদিকে, নতুন কমিটির সভাপতি নুরুন নবী বলেন, “একমাসব্যাপী আলোচনা ও সম্মতির ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে। অভিযোগগুলো ভিত্তিহীন।”

এ ঘটনায় শ্যামনগরের সাংবাদিক সমাজে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে মনে করছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় প্রেসক্লাবের কার্যক্রম স্বচ্ছ ও গণতান্ত্রিক নীতিমালার মাধ্যমে পরিচালনা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজনৈতিক ঘনিষ্ঠদের প্রভাবের অভিযোগে স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

শ্যামনগরে সীমান্ত প্রেসক্লাব কমিটি পুনর্গঠন নিয়ে বিতর্ক: নেতৃত্বে রাজনৈতিক ঘনিষ্ঠদের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫