চট্টগ্রাম ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতের অভিযানে বিপুল সরঞ্জাম উদ্ধার, আটক কেউ নেই

পটিয়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস ফিলিং কারখানা ও ৪৬০ সিলিন্ডার জব্দ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস ক্রস-ফিলিং কারখানা থেকে ৪৬০টি গ্যাস সিলিন্ডার, একটি ক্রস-ফিলিং মেশিন, বিভিন্ন সরঞ্জাম এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান এবং পটিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম।

অভিযানে অবৈধ গ্যাস ফিলিং কারখানা শনাক্ত করে সেখান থেকে সরকারি-বেসরকারি মোট ৪৬০টি সিলিন্ডার, গ্যাস ক্রস-ফিলিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ক্যাপ্টেন সালমান নাদিম বলেন, “জননিরাপত্তা বিপন্নকারী এ ধরনের অবৈধ গ্যাস ক্রস-ফিলিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, “এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জননিরাপত্তার স্বার্থে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতের অভিযানে বিপুল সরঞ্জাম উদ্ধার, আটক কেউ নেই

পটিয়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস ফিলিং কারখানা ও ৪৬০ সিলিন্ডার জব্দ

আপডেট সময় : ০৮:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫