চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঐক্য ও প্রেরণার বার্তা নিয়ে কৃষকদলের প্রাণবন্ত মতবিনিময় সভা

লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই সভায় স্থানীয় কৃষক, নেতাকর্মী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় ঐক্য, প্রেরণা ও অঙ্গীকারের এক মিলনমেলায়।

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদুল আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি সরই ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান সরই ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, “এই সভা ঐক্যের প্রতীক। ঐক্যবদ্ধ কৃষকদলই পারে দেশের কৃষকের মুখে আবার হাসি ফোটাতে।”

প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ইব্রাহিম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা। তিনি বলেন, “কৃষক দেশের মেরুদণ্ড। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি।”

প্রধান বক্তা জনাব মোঃ আমির হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা বলেন, “প্রিয় কৃষক ভাইয়েরা, এই দেশের প্রতিটি দানা শস্য আপনাদের ঘামের ফসল। অথচ আজ আপনারাই অবহেলিত। বীজ, সার, বিদ্যুৎ ও সেচের খরচ বেড়েছে, কিন্তু ফসলের দাম অপরিবর্তিত।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকার করছি—রাষ্ট্রের প্রথম অগ্রাধিকার হবে কৃষক।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইসে মং মার্মা, সিনিয়র যুগ্ম আহবায়ক; জনাব মোঃ মজিবুল হক মিলন, যুগ্ম আহবায়ক; ও জনাব মোঃ মিজানুর রহমান কাজী, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আজম উদ্দিন, যুগ্ম আহবায়ক, সরই ইউনিয়ন কৃষকদল; সাবেক ছাত্রনেতা জনাব মোঃ আবু কাউছারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রুবেল, আহবায়ক, সরই ইউনিয়ন কৃষকদল এবং সঞ্চালনা করেন জনাব সেলিম উদ্দিন, সদস্য সচিব, সরই ইউনিয়ন কৃষকদল।

সভা শেষে নেতৃবৃন্দ অঙ্গীকার করেন—তৃণমূল কৃষকদলকে আরও শক্তিশালী করে কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া হবে।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জিন্দাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঐক্য ও প্রেরণার বার্তা নিয়ে কৃষকদলের প্রাণবন্ত মতবিনিময় সভা

লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫