চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেগমগঞ্জে প্রাইভেটকারে গাঁজা বিক্রির সময় ফেনীর কুখ্যাত মাদক কারবারি র‍্যাবের হাতে ধরা

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেন গ্রেফতার

মু. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, মু. অলি উল্লাহ ইয়াছিন, নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা বিক্রি করতে আসা একাধিক মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ডের উত্তর সাড়িপুর এলাকার মৃত আবদুল সোবহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে র‍্যাব সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একাধিক মাদক ও অপরাধমূলক মামলা রয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে—একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ফেনী থেকে নোয়াখালীর দিকে আসছে।

পরে রাত ১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় র‍্যাব চেকপোস্ট বসায়। আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে আলীপুর খালপাড় এলাকায় গাড়িটি আটক করে।

তল্লাশিতে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো দুটি প্যাকেটে মোড়ানো অবস্থায় প্রাইভেটকারের সিটের নিচে রাখা ছিল। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের পুরাতন মডেলের টয়োটা প্রিমিও গাড়িটি জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেগমগঞ্জে প্রাইভেটকারে গাঁজা বিক্রির সময় ফেনীর কুখ্যাত মাদক কারবারি র‍্যাবের হাতে ধরা

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫