চট্টগ্রাম ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এটিএম মাসুমের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, যারা জুলাই সনদের আইনী ভিত্তি চায় না, তারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চায় না। যারা দেশের কল্যাণ চায় না, তারা দেশের শত্রু। জুলাই সনদের আইনী ভিত্তি বাধা দেওয়ার জন্য একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে।

তিনি আরো বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে কোনো অপশক্তি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি ঘোষণা করতে পারে। তখন আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে বিচার করা হবে। দেশের ৭৭ ভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। বর্তমানে বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়।

অতঃপর, আগামী নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোন পক্ষের দিকে ঝুঁকে পড়লে বর্তমান সরকার জনতার আদালতে আসামি হবে। তিনি বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশ কার্যত ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। ২৪-এর আগে দেশ বৃহৎ কারাগারে রূপ নিয়েছিল। বিগত ১৫ বছরে যারা জাল ভোট করেছে, গুম-খুন করেছে, লুটপাট এবং লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি মানুষের উপর নজিরবিহীন জুলুম চালিয়েছে, তাদের দৃশ্যমান বিচার করতে হবে।

শনিবার সকাল ৮টায় নগরীর ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এটিএম মাসুম বলেন, দেশের আইনের শাসন কায়েম হলে লুটপাট বন্ধ হবে। ৫৪ বছরে দেশের লুটপাট বন্ধ হয়নি। জামায়াতে ইসলামি ক্ষমতায় এলে সর্বপ্রথম লুটপাট বন্ধ করবে, বেকার সমস্যা সমাধান করবে, শিক্ষা খাতকে উন্নত করবে এবং বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করবে। এছাড়া অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হবে।

রুকন সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা সহ মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এটিএম মাসুমের

আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫