চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

কামরুজ্জামান (রানা ) কোটালীপাড়া (গোপালগঞ্জ)
  • আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক বিরোধের জেরে মুদি ব্যবসায়ী খুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আনন্দ ঘোষ (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী নিজ ভাই ও ভাতিজাদের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মিতা ঘোষ (৩৫)।

রাতে ছাদের পানি পড়া নিয়ে সংঘর্ষ

রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে ঘোষবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনন্দ ঘোষ ওই গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সেজো।

লাকড়ির আঘাতে প্রাণ হারালেন আনন্দ ঘোষ

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘরের ছাদ থেকে পানি পড়ে চলাচলের রাস্তা কর্দমাক্ত হওয়াকে কেন্দ্র করে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আনন্দ ঘোষের। রবিবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই ও ভাতিজারা কাঠের লাকড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবাকে হারিয়ে মেয়ে অথৈয়ের আহাজারি

নিহতের নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে অথৈ ঘোষ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল আমাকে নার্স বানানোর। কিন্তু আপন কাকা আর কাকাতো ভাইয়েরা আমার বাবাকে খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই।”

পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ছবি: কোটালীপাড়া হাসপাতালে নিহত আনন্দ ঘোষের লাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫