চট্টগ্রাম ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ও পেটে ছুরি ধরে ছিনতাই! মইজারটেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামাল

চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজারটেক এলাকায় গলায় ও পেটে ছুরি ধরে এক যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। ভুক্তভোগী জামাল হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মইজারটেক মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হোসেন কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুই যুবক তার পথরোধ করে। মুহূর্তের মধ্যে একজন তার গলায় ছুরি ঠেকায় এবং অপরজন পেটে ছুরি ধরে মোবাইল ও মানিব্যাগ দাবি করে।

জামাল সাহসিকতার সঙ্গে চিৎকার দিলে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে আসে। এতে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। জামাল বলেন, “ওরা খুব ভয়ংকর ছিল, ছুরি পেটে লাগানোর মতো অবস্থা হয়েছিল। আমি চিৎকার না করলে হয়তো আজ বাঁচতাম না।”

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, মইজারটেক এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা এলাকাজুড়ে পুলিশের টহল বৃদ্ধি ও রাস্তার আলো স্থাপনের দাবি জানিয়েছেন।